পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এর সংক্ষিপ্ত জীবনী

ছবি
                                     আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি  * প্রারম্ভিক জীবন দেলাওয়ার হোসেন সাঈদী ২ ফেব্রুয়ারি ১৯৪০ সালে তৎকালীন  ব্রিটিশ ভারতের   পিরোজপুরের   ইন্দুরকানীর   বালিপাড়া ইউনিয়নের  সাঈদখালি গ্রামে জন্মগ্রহণ করেন। [২৫]  তার পিতার ইউসুফ শিকদার ও মাতার নাম গুলনাহার বেগম। তার পিতা গ্রামের আলেম ও গৃহস্থ ছিলেন। [২৬]  তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন। [২৬] [২৭] তিনি ১৯৬২ সালে ছারছিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তিতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। [২৬]  ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাঈদী স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন। আল্লামা হিসেবে পরিচিতি লাভ করেন।  দায়ী ইলাল্লাহঃ- ১৯৬৭ সাল থেকে তিনি “দায়িইলাল্লাহ” হিসেবে আত্মনিয়োগ করেন । মাওলানা দেলোয়ার হোসাইন সাইদী পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সু-মহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। দেশে তাঁর ৫...

রসায়নের আবিস্কারক জাবির ইবনে হাইয়্যান

ছবি
  ## জাবির ইবনে হাইয়ান এর পূর্ণ নাম হল আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান। তিনি আবু মুসা জাবির ইবনে হাইয়ান নামেও পরিচিত। কেউ কেউ তাঁকে “আল হাররানী’ এবং ‘আস সুফী’ নামেও অভিহিত করেন। ইউরোপীয় পন্ডিতগণ তাঁর নামকে বিকৃত করে জিবার (Geber) লিপিবদ্ধ করেছে। তিনি কবে জন্মগ্রহণ করেন তা সঠিক ভাবে নির্ণয় করা যায় না। যতদূর জানা যায়, তিনি ৭২২ খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হচ্ছে হাইয়ান। আরবের দক্ষিণ অংশে জাবিরের পূর্ব পুরুষগণ বাস করতেন। তাঁরা ছিলেন আজাদ বংশীয়। ## স্থানীয় রাজনীতিতে আজাদ বংশীয়রা বিশেষ ভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে জাবিরের পিতা হাইয়ান পূর্ব বাসস্থান ত্যাগ করে কুফায় গিয়ে বসবাস শুরু করেন। তিনি ছিলেন চিকিৎসক ও ঔষধ বিক্রেতা। জানা যায়, উমাইয়া বংশের খলিফাগণের নিষ্ঠুর ও অমানবিক কার্যকলাপের দরুন হাইয়ান উমাইয়া বংশের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন। সেহেতু তিনি পারস্যের কয়েকটি প্রভাবশালী বংশের সঙ্গে পরামর্শ ও ষড়যন্ত্র করাবার জন্যে আব্বাসীয়দের দূত হিসেবে কুফা ত্যাগ করে তুস নগরে গমন করেন। এ তুস নগরেই জাবিরের জন্ম হয়। হাইয়ানের ষড়যন্ত্রের কথা অতি শীঘ্রই তৎকাল...

চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় আল-কানুন

ছবি
                                                                ইবনে সিনা  *  চিকিৎসাবিজ্ঞানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মুসলিম পলিম্যাথ ইবনে সিনা পশ্চিমে আভিসিনা নামেই বেশি পরিচিত। বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার অবদান থাকলেও চিকিৎসাবিষয়ক বিশ^কোষ ‘আল-কানুন ফিত-তিব্ব’ বা ‘ক্যানন অব মেডিসিন’ তাকে অমরত্ব দিয়েছে। এ গ্রন্থে তিনি তৎকালীন সময়ের পরিচিত সব রোগ ও তার চিকিৎসার বিবরণ তুলে ধরে বিশ^কে তাক লাগিয়ে দিয়েছিলেন। পূর্ববর্তী গ্রিক-রোমান চিকিৎসা পদ্ধতি, পারসিক চিকিৎসা পদ্ধতি এবং ভারতীয় চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও তিনি আলোচনা করেন। * ১০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত এ গ্রন্থ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সফলতার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। ১১৫০ সালে ‘ক্যানন মেডিসিনায়ে’ নামে এটি ল্যাটিন ভাষায় অনূদিত হয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যপুস্তক হিসেবে সিলেবাসভুক্ত হয়। তখন থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত পুরো ৫০০ বছরজু...

অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান ও একজন সাচ্চা নবী প্রেমিকের সংক্ষিপ্ত জীবনি সুলতান আবদুল হামিদ উম্মাহ দরদী এক উসমানী খলীফা

ছবি
   অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান ও একজন সাচ্চা নবী প্রেমিকের  সংক্ষিপ্ত জীবনি              সুলতান আবদুল হামিদ উম্মাহ দরদী এক উসমানী খলীফা খিলাফত পুনরুজ্জীবনের স্বপ্নদ্রষ্টা আরতুগ্রুল গাজী (র.)। ইউরেশিয়ার বসফরাস প্রণালির কাছে অর্ঘুজ তুর্কিদের কায়ী যাযাবর গোষ্ঠীতে ১১৯১ সালে তাঁর জন্ম। অর্ধবিশ্ব জয় করা দুর্দান্ত চেঙ্গিস খানের মোঙ্গল বাহিনীকে মাত্র গুটিকয়েক সৈন্য নিয়ে আহলাত ও সোগুতে প্রবেশ রুখে দিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী ছিলেন সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দীনের ভাতিজি হালীমা সুলতানা। তাদেরই ঔরসে জন্মগ্রহণ করেন উসমানী খিলাফত তথা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার মহানায়ক উসমান গাজী। আজ আমরা আলোচনা করব এমন এক খলীফার কথা, যিনি স্বপ্ন, কর্ম, প্রচেষ্টা, আন্তরিকতা এবং উন্নয়ন সকল ক্ষেত্রেই মুসলিম উম্মাহর কল্যাণ নিয়ে ভাবতেন। তাঁর নাম আবদুল হামিদ, যিনি দ্বিতীয় আবদুল হামিদ নামে পরিচিত। তাঁকে উসমানী খিলাফতের সর্বশেষ প্রকৃত ক্ষমতার অধিকারী হিসেবে মনে করা হয়। *  জন্ম ও শৈশব সুলতান দ্বিতীয় আবদুল হামিদ ছিলেন উসমানী সাম্রাজ্যের ৩৪তম খলীফা। তাঁর পিতা ছিলে...